আগরতলা।। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশের বর্বর হামলা, বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত ও দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি।

সমিতির এক প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে টেট-উত্তীর্ণদের উপর অমানবিক ব্যবহারের প্রতিবাদ জানান এবং ওইদিনের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিন্দনীয় বলে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। প্রতিনিধি দলের এক সদস্য জানান, টেট-উত্তীর্ণ শিক্ষিত যুবতীদের সাথে পুলিশের এই আচরণ কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না।

রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট চললেও টেট-উত্তীর্ণরা নিয়োগের দাবিতে সরকারের কাছে আবেদন করতে গিয়েই পুলিশের বর্বরোচিত আচরণের শিকার হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *