আগরতলা। দুই দিনের সফরে আজ ত্রিপুরায় আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সফরকালে তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি নারী সুরক্ষা, নারী অধিকার, নারী ক্ষমতায়ন এবং মহিলাদের কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের এই সফর উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মন। তিনি জানান, সফর চলাকালীন কমিশনের চেয়ারপারসনের একাধিক সরকারি কর্মসূচি রয়েছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নারী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এছাড়াও মহিলাদের নিরাপত্তা, অভিযোগ নিষ্পত্তি এবং আইনি সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।রাজ্যে নারীদের উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সফরকে সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *