আগরতলা।। জল জীবন মিশন এবং পুষ্পবন্থ প্যালেস নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে একদিকে যেমন জল জীবন মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো সামনে উঠে আসে ঠিক একই রকম ভাবে পুষ্পবন্থ প্যালেস নিয়েও নানা প্রকারের তথ্য সামনে এসেছে।

বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেন দীর্ঘদিন ধরেই জল জীবন মিশনের বেশ কিছু টাকা আটকে থাকার পরিপ্রেক্ষিতে কাজ বাধা প্রাপ্ত হচ্ছিল। সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে এক বিশেষ চুক্তি সাপেক্ষে পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী দিনের জল জীবন মিশন সঠিক দিশায় পরিচালিত হবে এমনটাই আশা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পাশাপাশি মুখ্যমন্ত্রী পুষ্পবন্থ প্যালেস নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেন তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছেন ২০২৮ সালে এই প্যালেসের ভূমি পূজন এর কাজ শুরু হবে।

তবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন তিনি চেয়েছিলেন নির্বাচনের আগে ভুমি পূজন পর্ব সম্পন্ন করতে যদিও নির্বাচনের আগে এই প্যালেসের কাজ শুরু হওয়ার বা ভূমি পুজন এর যে কোন সম্ভাবনা নেই এই বিষয়টা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া থেকে অনেকটাই স্পষ্ট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *