আগরতলা।। চুরি যাওয়া স্কুটি, গ্যাস সিলিন্ডার সহ একাধিক চোরাই সামগ্রী উদ্ধার করে বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ।

ধারাবাহিক তদন্ত ও তৎপর অভিযানের মাধ্যমে চোরাই সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান,রাধানগর বুদ্ধ মন্দির এলাকায় মৃদুল মোদক নামে এক ব্যক্তির গ্রোসারির দোকানে চুরের হানা সেই অভিযোগে পশ্চিম থানার পুলিশ তিনজন চোর এবং চুরি হওয়া স্কুটি, সিলিন্ডার, মোবাইল ও গ্রোসারি আইটেম উদ্ধার করতে সক্ষম হয়।

চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্তে নামে। বিভিন্ন সূত্র খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একের পর এক চোরাই সামগ্রী উদ্ধার করা হয়।আটককৃত তিন চুরকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ও সি সঞ্জিত সেন।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—চুরি, ছিনতাই কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না। অপরাধ দমনে আগামী দিনেও পশ্চিম থানার পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *