আগরতলা।। চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া ১৯ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ। গত কয়েক মাসে হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া একাধিক মোবাইল খুঁজে পেতে মোবাইলের মালিকরা আমতলী থানায় লিখিত আকারে ডায়েরি করেছিল।

এরপর আমতলী থানার পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সিইআইআর পোর্টাল এর মাধ্যমে মোট ১৯ টি মোবাইল খোঁজে বের করে। শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে মোবাইলের প্রকৃত মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় উপস্থিত থাকতে বলা হয়। যথারীতি মোবাইল গুলির প্রকৃত মালিকরা আমতলী থানায় উপস্থিত থেকে মোবাইলগুলি পুলিশের কাছ থেকে সংগ্রহ করেন ।

হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি প্রকৃত মালিকরা। এদিন এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *