আগরতলা।। ত্রিপুরা উপজাতি কাস্টোমারি ল কমিটি সম্প্রদায় তাদের কাস্টমারি ল দ্রুত অনুমোদনের জন্যে সোচ্চার হয়েছে। এই দাবি নিয়ে আগামী ২৭ জুলাই মুখ্যমন্ত্রী কাছে ডেপুটেশন প্রদান করবেন।

একই সঙ্গে এডিসি এর মুখ্য কার্যনির্বাহী সদস্যের কাছেও ডেপুটেশন দেবেন। এই ডেপুটেশন মঙ্গলবারই দেবার কথা ছিল। কিন্তু ডি জি পি এর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার কারণে এই কর্মসূচি স্থগিত রাখা হয়। রাজ্যে ১৯টি জনজাতি সম্প্রদায় রয়েছে। তাদের সমাজপতিরা চিচেন দ্রুত যেন কাস্টোমারি ল এর অনুমোদন দেওয়া হয়।

এটি এখনো রাজ্যপালের কাছে আটকে রয়েছে বলে জানান তারা। মঙ্গলবার আগরতলায় জগন্নাথ বাড়ি পার্কের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান জনজাতি সমাজপতিরা। তারা আশাবাদী রাজ্য সরকার ও এডিসি প্রশাসন এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *