আগরতলা ।। চুরি রুখতে ধারাবাহিক অভিযান চালিয়ে ফের সাফল্য পেল আমতলী থানার পুলিশ।পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জী জানিয়েছেন গভীর রাতে বিশেষ ডিউটি চলাকালীন আমতলী বাইপাস এলাকা থেকে দুই কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ।

ধৃতদের নাম প্রণব দাস, বাড়ি মলয়নগর এলাকায় এবং রাজীব সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর এলাকায়। রানা চ্যাটার্জী জানান অভিযুক্তরা একটি ওয়াগনার গাড়ি ব্যবহার করে (TR-03P-O249)বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত করত বলে অভিযোগ রয়েছে।গতকাল গভীর রাতে স্পেশাল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আমতলী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আমতলী থানা এলাকায় চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের এই ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ১০ জনেরও বেশি চোরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

চুরি ও অপরাধ দমনে আমতলী থানার পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *