আগরতলা।।রাজ্যের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি করে বিজেপি প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক।এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ দলের শীর্ষ নেতৃত্ব।বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান, খুব শীঘ্রই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তিনি বলেন, আগামীকালই প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দেন, এডিসি নির্বাচনে বিজেপি সবকটি অর্থাৎ ২৮টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।এখন সকলের নজর আগামীকালের প্রার্থী তালিকা ঘোষণার দিকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *