আগরতলা: রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে গাঁজা বাগানের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু হতেই পাল্টা রুখে দাঁড়ালো বিজেপি। শুক্রবার ১৮ সূর্যমণিনগর কেন্দ্রের বিজেপি কার্যকর্তারা দলবদ্ধভাবে আমতলী থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি রানা চ্যাটার্জির হাতে অভিযোগপত্র তুলে দিয়ে তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল বিরোধী দলকে সুবিধা পাইয়ে দিতে ইচ্ছাকৃতভাবে বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাননীয় বিধায়কের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে। তারা সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার কাছে আবেদন জানান, যাচাই না করে এই ধরনের অপপ্রচারমূলক খবর পরিবেশন না করতে। যারা এই কুৎসা রটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *