আগরতলা।। যাত্রী নিয়ে কমান্ডার জিপ এবং টমটম তথা ই রিস্কা চালকদের নিজেদের মধ্যে সংঘর্ষ এবং মারপিট। আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ড এবং মোহনপুর সড়কের গাড়ি চাকা একেবারে বন্ধ রাখলেন কমান্ডার জিপ চালকরা।

তাদের সাথে একমত হয়ে গাড়ি চালাতে নারাজ এবং পাশাপাশি গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে না বাস চালকরাও। এই নিয়ে বেশ চরম বিপাকে পথ চলতি যাত্রীরা, পাশাপাশি আটকে আছে বহু জায়গায় খোয়াই, কমলপুর, সিমনা, মোহনপুরের একাধিক প্রতিদিনকার যাত্রীরা।কমান্ডার জিপ চালকদের অভিযোগ প্রতিবছর ৬০ থেকে ৭০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করতে হয় তাদের গাড়ি চালাতে গিয়ে।

পাশাপাশি রয়েছে মেনটেনেন্স এর খরচ।। কিন্তু বর্তমানে টমটম ও ই রিকশাচালকদের বেলাগাম যাত্রী পারাপার করাতে তাদের বিপাকে পড়তে হচ্ছে। তাদের গাড়িতে যাত্রীসংখ্যা নাই বললেই চলে। এতে করে তাদের রুটি রোজগারের উপর আঘাত নেমে আসছে।

তাদের দাবি ই রিকশা এবং টমটম চালকদের জন্য নির্দিষ্ট কয়েকটি পথ বেঁছে দেওয়া হোক যাতে করে তারও যাত্রী নিতে পারে আবার জিপ এবং বাস চালকরাও সঠিকভাবে যাত্রী নিতে পারে। অন্যথায় তাদের গাড়িগুলি নিয়ে রাস্তায় চালানো দুষ্কর হয়ে উঠবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *