কৈলাসহর।। অভাব আর প্রতিকূলতাকে জয় করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফল করেছে কৈলাসহরের রামকমল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রী দিয়া দেবনাথ ও স্নেহা দে। দিয়া ৪৮৮ নম্বর পেয়ে ৯৭.৮০ শতাংশ এবং স্নেহা ৪৭৯ নম্বর পেয়ে ৯৫.৮০ শতাংশ নম্বর অর্জন করে এলাকায় প্রশংসিত হয়েছে।দিয়ার বাবা কৃষক এবং স্নেহার বাবা দুর্ঘটনার পর বর্তমানে শয্যাশায়ী।
কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও দুই ছাত্রী নিজের পরিশ্রম ও শিক্ষকদের সহযোগিতায় এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে দিয়া শিক্ষক হতে চায় এবং স্নেহা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বড় কিছু করার স্বপ্ন দেখছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাঞ্চালি ভট্টাচার্য্য জানান, দুই ছাত্রীই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী।
সামান্য সহযোগিতা পেলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।দিয়া ও স্নেহার এই লড়াই আজ বহু ছাত্রছাত্রীর কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
