আগরতলা।। অর্থনীতি, প্রতিরক্ষা, সার্বিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে । সর্বভৌমত্ত , অখণ্ডতা রক্ষায় দেশ সুরক্ষিত ভাবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

শনিবার যথাযোগ্য মর্যাদায় ৮০ তম স্বাধীনতা দিবস পালন করা হয় আগরতলা পৌর নিগমের প্রধান কার্যালয়ে । সেখানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ পুর নিগমের কর্মী ও আধিকারিকরা । জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র। তারপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠান ঘিরে পুর নিগমের কর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। স্বাধীনতা দিবস ঘিরে সাজিয়ে তোলা হয় পুর নিগমের কার্যালয়টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *