আগরতলা: শুক্রবার বিশ্বকর্মা পুজো। পুজোকে সামনে রেখে গত দুই-তিন দিন ধরে রাজধানীর প্রতিটি বাজারে চূড়ান্ত ব্যস্ততা। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়ি, সর্বত্রই দেবশিল্পীর আরাধনার প্রস্তুতি।

রাজধানীর ব্যস্ততম বটতলা বাজারেও মূর্তি বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন। তবে বিক্রেতাদের বক্তব্য, গত বছরের তুলনায় এবছর মূর্তি তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় মূর্তির দাম অনেকটাই বেশি।

অন্যদিকে, বটতলা রাস্তার পাশে সরকারি জায়গায় মূর্তি বিক্রির জন্য ভাড়া নেওয়া হয়েছে বলে জানান বিক্রেতারা। সরকারি জায়গায় কে ভাড়া দিল এবং কে ভাড়া সংগ্রহ করল তা নিয়ে উঠছে প্রশ্ন।bc

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *