আগরতলা।। শনিবার পশ্চিম আগরতলা থানা পরিদর্শনে আসেন রাজ্যের আইজি (আইন-শৃঙ্খলা) ইপ্পার মানচক। এদিন তিনি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
বৈঠকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্তের অগ্রগতি এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
থানার বিভিন্ন কার্যক্রমও খতিয়ে দেখেন আইজি।পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইপ্পার মানচক জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তবে অপরাধ দমনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সমন্বয় ও জনমুখী পুলিশিং আরও জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
