আগরতলা।। রাজধানী আগরতলার পরিত্যক্ত এবং ব্যবহারের অনুপোযোগী বেশ কয়েকটি পুকুর সংস্কার করে নতুনভাবে জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে আগরতলা পুরো নিগম প্রকল্প হাতে নিয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি পুকুর সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
আরো কয়েকটি পুকুর সংস্কারের আওতায় রয়েছে। এরমধ্যে রাজধানীর প্রভু বাড়ি পুকুর ও মধ্যপাড়া পুকুর দুইটি সংস্কার করা হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই দুটি পুকুর পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং দ্রুততার সহিত সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।।
মুখ্যমন্ত্রী বলেন 3. 5 কোটি টাকা ব্যয় করে এই দুটি পুকুরের সংস্কার কাজ চলছে। রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করা। তিনি বলেন কংগ্রেসই বলুন আর সিপিএমই বলুন কেউই উন্নয়নের লক্ষ্যে কাজ করেনি তাদের লক্ষ্য ছিল অন্য। কিন্তু বর্তমান সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি বলেন এরই মধ্যে রাজধানী আগরতলার উন্নয়নের কাজ ১০০% না হলেও ৮০/৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এডিবি এবং স্মার্ট সিটি ফান্ড থেকে এই সকল উন্নয়নের কাজ সম্পন্ন হচ্ছে।। আগামী দিনও এই ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে এই দুটি পুকুরের সংস্কারের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
