আগরতলা।। আগরতলা পৌর নিগমের নির্বাচন শেষ হতেই সন্ত্রাসের অভিযোগ! ডিমসাগর এলাকায় একটি ফাস্টফুডের দোকান ভাঙচুর করে দুষ্কৃতীরা। শুক্রবার রাতেই এই কান্ড ঘটানো হয় বলে অভিযোগ।
শনিবার ক্ষতিগ্রস্ত মালিক বিষয়টি দেখতে পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। ক্ষতিগ্রস্ত মালিকের নাম জয়দীপ দেববর্মা। তিনি যেহেতু কাওকে দেখতে পান নি তাই সরাসরি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। তিনি আক্ষেপ করে বলেন, পূজার সময় কিছু টাকা খরচ করে দোকানটি সংস্কার করেন। কিন্তু ব্যবসাও তেমন হয়নি। কিছুদিন বন্ধ রাখার পর ভেবেছিলেন ডিসেম্বর মাস থেকে পুনরায় শুরু করবেন। কিন্তু তা আর হলো না।
এর আগেই দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। কারা , কেন এমনটা করলো তা বুঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত দোকান মালিক। পুলিশ এখন দুষ্কৃতীদের জালে তুলতে পারে কিনা সেটাই দেখার। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
