আগরতলা।। যাত্রী ও পর্যটকদের সুবিধার্থে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা। বৃহস্পতিবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

পাশাপাশি আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও ভার্চুয়ালি এই অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবার আওতায় আনা হয়েছে। প্রযুক্তিভিত্তিক আধুনিক ও উন্নত ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাত্রী ও পর্যটকদের জন্য বিমানবন্দর এবং রেলস্টেশন থেকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এর ফলে বিমানবন্দর বা রেলস্টেশনে নেমে যাত্রীদের আর গাড়ির জন্য হয়রান হতে হবে না।

মোবাইল অ্যাপের মাধ্যমেই সহজে ক্যাব বুক করা যাবে এবং নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পৌঁছানো যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য আনা এবং পর্যটনে নতুন আকর্ষণ যোগ করার পাশাপাশি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে একটি আধুনিক, নিরাপদ ও পর্যটক বান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *