আগরতলা।। যাত্রী ও পর্যটকদের সুবিধার্থে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা। বৃহস্পতিবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও ভার্চুয়ালি এই অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবার আওতায় আনা হয়েছে। প্রযুক্তিভিত্তিক আধুনিক ও উন্নত ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাত্রী ও পর্যটকদের জন্য বিমানবন্দর এবং রেলস্টেশন […]
