আগরতলা : রাজ্যের বিদ্যুৎ দপ্তর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতন লাল নাথ, মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্যসচিব শ্রী জিতেন্দ্র কুমার সিনহা-সহ রাজ্য সরকার এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (TSECL) ঊর্ধ্বতন আধিকারিকরা।বৈঠকে বিদ্যুৎ দপ্তর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজ্যে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।এর পাশাপাশি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করা এবং নাগরিক পরিষেবার মান আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে রাজ্যের জাতীয় সড়ক এবং পূর্ত দপ্তরের (PWD) অধীনস্থ বিভিন্ন সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সড়কের বর্তমান পরিস্থিতি, প্রয়োজনীয় সংস্কার এবং যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নকে আরও ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *