আগরতলা।। দেশের জ্বালানি সংকট নিরেশনে জ্বালানি সাশ্রয় করতে দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও নিজের কনভয় কাটছাঁট করেছেন।
প্রধানমন্ত্রী আহব্বানে সপ্তাহ আগেই নিজের কনভয় কম করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। অতিরিক্ত এসকর্ট ছেড়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং আমলা। বিভিন্ন বিভাগে সরকারি কর্মচারীদের জন্য রোস্টার ডিউটি চালু করা হয়েছে।
এবার জ্বালানি সাশ্রয় করতে নাগরিক সমাজের প্রতি আহ্বান রাখলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি নাগরিকদের জ্বালানি খরচ কম করতে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা না করার পরামর্শ করেছেন। প্রয়োজনে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণ যানবাহন ব্যবহার করার পরামর্শ করেছেন। কাছাকাছি জায়গায় ঘোরাফেরার ক্ষেত্রে বাইসাইকেল ব্যবহারের পরামর্শ করেছেন তিনি।
এদিন নিজের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে তিনি নাগরিক সমাজের প্রতি এই আহ্বান রেখেছেন।একইভাবে ইতিপূর্বে রাজ্য সরকারের রোস্টার ডিউটির নির্দেশ নিয়েও তিনি কিছু পরিবর্তনের পরামর্শ করেছেন।
রোস্টার ডিউটিতে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ উপস্থিতির পরিবর্তে সাপ্তাহিক নির্দিষ্ট কিছুদিন কাজের সময় বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। সর্বোপরি দেশের জ্বালানি সংকট মোচন করতে নাগরিকদের আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহবান রেখেছেন বিধানসভার মুখ্য সচেতক।
