আগরতলা।। দেশ এখন আভ্যন্তরীন সংকটের মুখে। জাতীয় ও সীমান্ত নিরাপত্তা দেশ পরিচালনার ক্ষেত্রে দুর্বলতার দরুন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে দেশের শাসক গোষ্ঠীর সমালোচনায় সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রতি বারের মতো এবারেও ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠান হয় আগরতলায় কংগ্রেস ভবনের সামনে। শনিবার প্রয়াতা নেত্রীর ৪২ তম প্রয়াণ দিবস পালন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পি সি সি সভাপতি বলেন, দেশ এখন আভ্যন্তরীন সংকটের মুখে।

জাতীয় ও সীমান্ত নিরাপত্তা দেশ পরিচালনার ক্ষেত্রে দুর্বলতার দরুন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তিনি দেশের বর্তমান শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবধ্য আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সবাই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন করা হয়। তারপর নেতৃত্তরা যান গান্ধীঘাটে। সেখানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। প্রতিটি জেলা ও ব্লক স্তরে কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়েছে বলে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *