আগরতলা।। ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দশরথ মেমোরিয়াল হলে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী সহ অন্যান্যরা।

সম্মেলনের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।সম্মেলনে রাজ্যের প্রতিবন্ধীদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।প্রতিবন্ধীদের প্রাপ্য সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয়, সেগুলি নিয়েও আলোচনা হয়।

পাশাপাশি প্রতিবন্ধীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের বিষয়েও মতামত তুলে ধরেন প্রতিনিধিরা।সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, প্রতিবন্ধীদের করুণা নয়, চাই সমান অধিকার, সমান সুযোগ চাই প্রবেশগম্যতা, সমান মর্যাদা এবং ব্যক্তি স্বাধীনতা।প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি তাঁদের সংগঠিত করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি গড়ে তোলার উপরও গুরুত্ব দেন তিনি।

মানিক সরকার বলেন ৬০ শতাংশের বেশি প্রতিবন্ধীদের apl-ই হোক কিংবা বিপিএল উভয়কেই বাম ফ্রন্ট সরকারের আমলে একটা ভাতা প্রদান করা হতো। বর্তমান সময়ে বিজিপি সরকারের আমলে প্রতিবন্ধীদের মধ্যে যারা এপিএল তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।। যারা বিপিএল আছেন তাদেরকেও সঠিক সময়ে ভাতা প্রদান করা হয় না। ফলে তাদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়।

এই ধরনের সমস্যার থেকে উত্তরণের পথ হচ্ছে প্রতিবন্ধীদের একত্রিত করে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *