আগরতলা প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত ৬৯তম Commonwealth Parliamentary Conference (CPC) 2026-এর তৃতীয় দিনে Host Branch Workshop-এ বক্তব্য রাখলেন সূর্যমনিনগর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ মঞ্চে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।আলোচনায় উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক অগ্রগতি, বৈষম্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

বক্তব্যে ভারতের অর্থনৈতিক সংস্কার এবং Make in India, Startup India, PLI Scheme ও Digital Public Infrastructure-এর মতো বিভিন্ন উদ্যোগের অভিজ্ঞতাও তুলে ধরেন রামপ্রসাদ পাল।পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্ঞান-বিনিময়, সংযোগ এবং South-South Cooperation আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্তর্জাতিক এই মঞ্চে ভারতের উন্নয়নের অভিজ্ঞতা ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থার ভাবনা তুলে ধরার সুযোগ পাওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *