আগরতলা।। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ এ.ডি নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে ত্রিপুরার কালিখাসা, সুগন্ধি লেবু এবং কুইন পাইন্যাপেল বিদেশে রপ্তানির শুভ সূচনা করেন।উল্লেখ গতকাল থেকে শুরু হওয়া ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ কে কেন্দ্র করে দেশ ও বিদেশ থেকে বহু ইনভেস্টার সমাগত হন।
সেখানে রাজ্যের কৃষিজাত পণ্য সামগ্রী এবং উদ্যান পালন খাতে একাধিক মৌ স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় আজও কিছু কিছু বিনিয়োগ কারির সঙ্গে মৌ-স্বাক্ষরিত হচ্ছে। এ প্রসঙ্গে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ জানান এখন পর্যন্ত ১১১৭কোটি টাকা বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে আজও কিছু কিছু বিনিয়োগকারীর সঙ্গে মৌ স্বাক্ষরিত হবে। এতে বিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন বিনিয়োগকারীরা কৃষিজাত উৎপাদিত পণ্য সামগ্রী ক্রয় করে তাদের রিটেল শপে বিক্রি করবে তাছাড়া কৃষিজাত পণ্য সামগ্রী প্রক্রিয়াকরণের শিল্প কেন্দ্র তারা গড়ে তুলতে চায় এই রাজ্যে। রতন লাল নাথ জানান বিশ্বের প্রায় ৮৫ টি দেশে রাজ্যের উৎপাদিত পণ্য সামগ্রী বিশেষ করে বিভিন্ন সুগন্ধিযুক্ত চাল, লেবু এবং কুইন আনারস বিক্রি হচ্ছে। এবং এই সকল দেশের ক্রেতারা ত্রিপুরার কৃষিজাত উৎপাদিত পণ্য সামগ্রী কদর করছেন।
তিনি বলেন শুধু অর্গানিক ক্ষেত্রেই নয় ট্রেডাএবং পাওয়ার সেক্টরে প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে। যাইহোক ত্রিপুরায় উৎপাদিত অর্গানিক আইটেম গুলি তারা প্রতিবছর এখান থেকে ক্রয় করে বিদেশের বাজারে তারা বিক্রি করবে। এতে করে কৃষকরা ও তাদের উৎপাদিত সামগ্রীর সঠিক মূল্য পাবে। পাশাপাশি রাজ্যের অর্থনীতি ও সমৃদ্ধ হবে।
