আগরতলা।। আগামী ১২ জুন আত্মসমর্পণকারী জঙ্গিদের ঘোষিত পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যে বুধবার মহাকরণে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক।

বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘক্ষণ ধরে চলা এই আলোচনায় পুনর্বাসন, বিভিন্ন বকেয়া সুবিধা এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক দাবি-দাওয়ার বিষয় উঠে আসে।প্রতিনিধিরা সরকারের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। অন্যদিকে মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার চাইছে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হোক এবং আন্দোলনের পথে না গিয়ে আলোচনার মাধ্যমেই একটি ইতিবাচক সমাধান বেরিয়ে আসুক।আগামী ১২ জুনের কর্মসূচিকে সামনে রেখে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাস।।

বৈঠক শেষে প্রতিনিধিরা জানান, সরকারের বক্তব্য ও প্রস্তাব নিয়ে তারা নিজেদের সংগঠনের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তবে ১২ জুনের পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাননি তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *