আগরতলা। আগামী ১৩ জুন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে সামনে রেখে শনিবার রিটার্নিং অফিসারের নেতৃত্বে প্রার্থী তালিকার স্ক্রুটিনি সম্পন্ন করা হয়।
রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ জানান, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া মেনেই সমস্ত প্রার্থীর নথি যাচাই-বাছাই করা হয়েছে এবং এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আগামী ১৩ জুন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
