আগরতলা ।।ঘটনাটি ঘটেছে কলেজ চলাকালীন সময়ে। অভিযোগ, বহিরাগত কিছু যুবক কলেজেরই এক ছাত্রকে সঙ্গে নিয়ে রিদম দাসকে ডেকে আনে এবং কলেজ প্রাঙ্গণের ভেতরেই রড দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, কলেজের নির্ধারিত পোশাক না পরাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে। দিনের আলোয় কলেজের ভিতরে ঢুকে এভাবে মারধরের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাইরে থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে।

কীভাবে বহিরাগতরা কলেজে প্রবেশ করে এই ধরনের হামলা চালাল, তা নিয়েও প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কলেজে কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছে পরিবার ও অভিভাবকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *