স্পোর্টস ডেস্ক জনদর্পন।। আগরতলায় শুরু হলো ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সামার ভ্যাকেশন রাজ্যভিত্তিক টেবিল টেনিস টুর্নামেন্ট। আজ আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন টেবিল টেনিস রাজ্যের সভাপতি রতন দাস।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর.সি.সি. গ্রাউন্ডে। আগামী ২৩, ২৪ ও ২৫ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা রাজ্যের নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
