ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।।ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের (টিএসজেসি) বার্ষিক সাধারণ সভা রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়।

সভাপতি সরযূ চক্রবর্তীর পৌরহিত্যে সভার শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সভাপতি তপন চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে ২০২৫-২৬ সালের সচিবের বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসাব পেশ করা হলে সদস্যরা এর উপর আলোচনায় অংশ নেন। শেষে প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব সর্বসম্মতিতে গৃহিত হয়। সব শেষে ২০২৪-২৬ এর বর্তমান পরিচালন কমিটি ভেঙে দিয়ে ২০২৬-২৮ সালের জন্য দুবছরের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, সহ-সম্পাদক কল্যাণ দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য ও দুজন কার্যকরী কমিটির সদস্য হিসেবে অভিষেক দে ও প্রণব শীল সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন। ক্লাবের সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *