আগরতলা।। আগামী ২রা জুলাই আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস ।গতবছরের ন্যায় এবছর ও এই দিনটি পালন করার জন্য মেগা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।

আগামী ২রা জুলাই বিকাল চারটায় এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রথম পর্ব হিসাবে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া চিত্র সাংবাদিক সহ কয়েকজন কৃতি খেলোয়াড়দের হাতে আমাদের সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার কাগজপত্র তুলে দেয়া হবে। প্রথম পর্যায়ে মোট ৫০ জনের হাতে তুলে দেয়া হবে বীমার কাগজপত্র।

এই মহতী অনুষ্ঠানে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত থাকবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত থাকবেন ত্রিপুরা মাস্টার্স আথলেটিকস এসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা। এছাড়া ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি, সচিব এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতিকে আমন্ত্রণ জানানো হবে।

এই অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে পাঁচটায় উমাকান্ত মাঠে নৈশালোকে এক প্রীতি ফুটবল ম্যাচে আমাদের আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মুখোমুখি হবে টি এফ এর আজীবন সদস্যদের একমাত্র সংগঠন ফোরাম ফর লাইফ মেম্বারস অব টি এফ এ। রাজ্যের প্রাক্তন তারকা ফুটবলারদের সাথে মাঠে নেমে লড়াই করবে সাংবাদিকরা।এই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সবার উপস্থিতি ভীষন ভাবে কামনা করি।

এই জোড়া মেগা কর্মসূচি ঘোষণা করতে আজ দুপুরে আগরতলা প্রেস ক্লাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক সাংবাদিক সম্মেলন‌ অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এস জে সি র সভাপতি শান্তনু বনিক,সহ সভাপতি সুভাষ ঘোষ, সম্পাদক সন্তোষ গোপ , সহ-সম্পাদক উমা সংকর ভট্টাচার্যী ও মীনাক্ষী ঘোষ সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *