আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। আগামী এক মাসব্যাপী চলবে নানা অনুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও ১৫ নং ব্যাটেলিয়ান এন সি সি ত্রিপুরার যৌথ উদ্যোগে শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক রক্তদান শিবির হয়।

সেখানে রক্তদান করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদের উপস্থিত থেকে রক্তদানের ঘটনায় উদ্বুধ্য হন উপস্থিত সবাই। অনুষ্ঠানে এছাড়াও বিশিষ্টদের মধ্যে ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্নরা।

উল্লেখ্য শুক্রবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হলো মোদির জন্মদিন উপলক্ষে
সেবা সংকল্প অভিযান। আগামী একমাস ব্যাপী তা চলবে। সরকার ও শাসক দলের তরফে নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি।

মূলত সেবামূলক কাজ ও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সম্পর্কে মানুষকে অবগত করতেই এই সেবা সংকল্প অভিযান বলে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *