আগরতলা।। আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে একদিকে চলছে বিজেপি এবং মথার আসন সমঝোতা বা জুট নিয়ে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ। এই জোট বা সমঝোতা আগামী দিনে হবে কিনা সময় লাগবে। তবে সময় সময় যেভাবে মথা এবং বিজেপি দলের একাংশ কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে এটা আর যাই জোট সমীকরণকে মানায় না।
এদিকে আজ কিছুদিন চুপচাপ থাকার পর আরও একবার সম্মুখ সমরে চলে এলো জুট শরিকের দুই অংশ বিজেপি এবং মথা। ঘটনাস্থল এডিসি সদর দপ্তর খুমলুং।বিজেপি অফিসে মথা আশ্রিত একাংশ দুষ্কৃতিকারীরা প্রচন্ডভাবে আক্রমণ করে বলে অভিযোগ।
এই আক্রমণের পরিপ্রেক্ষিতে বারোটা বাইক এবং দুইটা গাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে বলে বিজেপি দলের তরফ থেকে অভিযোগ করা হয়। এই ঘটনার পরপর আরো একবার প্রশ্ন উঠছে উভয় দলের শীর্ষ নেতারা যখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে দৌড়ঝাপ করছেন দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক চলছে তার মধ্যে এই আক্রমণ কিন্তু অন্য কথা দাবি করে।
অতীতের মতো করে আজকের রাঁধাপুর থানাধীন এলাকায় এই ঘটনা আরো একবার যেন দাবি করছে উপরের স্তরের নেতারা যাই বলুক না কেন তৃণমূল স্থরের বিজেপি কিংবা মথা কোন দলই জোট চায় না। জোট হবে কি হবে না পরের বিষয় তবে কিছুদিন পরপর এই ঘটনা নিশ্চিত ভাবে মানা যায় না। সার্বিকভাবেই দাবি উঠছে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক।
আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও শেষ সংবাদ পর্যন্ত টানটান উত্তেজনা পরিস্থিতিতে মোতায়ন করা হয়েছে বিশাল নিরাপত্তা ব্যবস্থা।
