আগরতলা।। আগরতলা পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি ওয়ার্ডে পাকা অফিস গৃহ নির্মাণ করা হবে। যেসমস্ত ওয়ার্ডগুলিতে পাকা অফিস নেই সেগুলিতে এখন ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভুমিপুজন অনুষ্ঠান হচ্ছে। শুক্রবার পুর নিগমের ২৯ নম্বর ওয়ার্ড অফিসের প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভুমিপুজন করা হয় ।

এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের পূর্ব জোনাল এর চেয়ারম্যান সুখময় সাহা, ২৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রুমা দাস-সহ অন্যান্য বিশিষ্ট জনের ।

নতুন ওয়ার্ড অফিস ভবন নির্মিত হলে এলাকার নাগরিকদের বিভিন্ন পুর পরিষেবা প্রদান এবং দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ড স্তরে নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এলাকার মানুষের দীর্ঘমেয়াদি প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন ভবনটি নির্মাণ করা হলে নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড অফিসে যোগাযোগ করা আরও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

মেয়র জানান, বিজেপি পরিচালিত বোর্ড গঠন হওয়ার পর আগরতলা শহরের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে। রাস্তাঘাট, ড্রেন , পুকুর সৌন্দর্যায়ন , আলোর ব্যবস্থা , বিভিন্ন দিক থেকে কাজ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *