আগরতলা।। নির্ভীক, সৎ, কর্তব্যপরায়ণ পুলিশ মহানির্দেশক অনুরাপ ধ্যানকরের রহস্যজনক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে পথে নামলো প্রদেশ কংগ্রেস। রাজ্যের উচ্চ আদালতে কর্মরত বিচারপতি দ্বারা বিচার বিভাগীয় তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবি তুলে এরা ।
এই কর্মসূচি কে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হয় বৃহস্পতিবার । উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা। আশিসবাবু বলেন, পুলিশ মহানির্দেশক এর অস্বাভাবিক মৃত্যু একটি উদ্বেগজনক ঘটনা।
তিনি প্রশ্ন তুলেন, কার অপেক্ষার জন্যে ডি জি পি এর পার্থিব শরীর পুলিশ হেড কোয়ার্টার এ রাখা হলো ? সঙ্গে সঙ্গে কেন হাসপাতাল নেওয়া হলো না ? বিগত সাড়ে ৮ বছরে কোনো তদন্তের রিপোর্টই প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ করেন তিনি। তাই উচ্চ আদালতে কর্মরত বিচারপতি দ্বারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।
