আগরতলা।। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে প্রথম রাজ্যভিত্তিক এক্সিকিউটিভ মিটিং আজ আয়োজিত হয়েছে। আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই মিটিংয়ে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব, সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ মনিশ শর্মা, স্বদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

এদিনের এই সভায় বর্তমান রাজ্য এবং দেশীয় রাজনৈতিক পরিমণ্ডলকে আলোচনা সহ পর্যালোচনা করে আগামী দিনের জন্য যুব কংগ্রেস যাতে আরো শক্তিশালী হতে পারে সেই দিশায় কাজ করার জন্য আহ্বান উঠে।বিধায়ক সুদীপ রায় বর্মন এই আলোচনায় তাৎপর্যপূর্ণভাবে দাবি করেন কংগ্রেস দলে এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বদের অভাব রয়েছে। যদি পরিকল্পনা করে ছাত্রনেতৃত্ব তৈরি করা যায় এবং যুব এবং ছাত্রদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আগামী দিনে আরো বৃহত্তর অংশের ছাত্র যুবদের কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী করাতে হবে বলে দাবি করেন সুদীপ রায় বর্মন।

পাশাপাশি উপস্থিত সংগঠনের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের কাছে সুদিপ রায় বর্মন স্পষ্ট ভাষায় দাবি করেন আগামী দিনে কংগ্রেস দলের রাহুল গান্ধীর বা অন্যান্য নেতৃত্বদের যে পোস্টগুলো থাকবে এগুলো যাতে করে বেশি করে শেয়ার করা হয় সামাজিক মাধ্যম সমূহে।

সার্বিকভাবে সুদীপ রায় বর্মন সহ অন্যান্য বক্তারা এই সময়ের মধ্যে যুবদের আরো বেশি করে শক্তিশালী করে মানুষের স্বার্থে দেশের স্বার্থে দলীয় কর্মসূচি গুলো সঠিকভাবে রূপায়ণ করার আহবান তুলে ধরা হয়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *