আগরতলা।। আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশ্বজিৎ রায় ওরফে বিট্টু।

রবিবার সকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং আসন্ন নির্বাচনে তাঁদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান প্রার্থী।তাঁর দাবি, নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন সময়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্য অনুযায়ী নানা ক্ষেত্রে তাঁদের সহযোগিতা করে এসেছেন।

এলাকার সুখ-দুঃখে তিনি সবসময় মানুষের পাশে ছিলেন।বিশ্বজিৎ দে ওরফে বিট্টু জানান, তিনি সবসময় জনগণের সঙ্গে থাকতে চান এবং এলাকার উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি পূর্ববর্তী কর্পোরেটরের আমলে যেসব কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে বা এখনও বাস্তবায়িত হয়নি, সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, জয়ী হলে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও আলোর ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতা-কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *