আগরতলা।। বনমালীপুর মণ্ডলের উদ্যোগে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজু এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বৈঠকে বুথ কমিটি, মণ্ডল কমিটি, শক্তি কেন্দ্র ইনচার্জ এবং বিভিন্ন মোর্চা কমিটির সদস্যদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাঁরা গত ১২ বছর ধরে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের নিয়েই মূলত এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর ১২ বছরের শাসনকাল পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনসমক্ষে তুলে ধরার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
