আগরতলা।। অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য। শ্রীমতি ভট্টাচার্য জীবদ্দশায় বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বামপন্থী গণসংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একজন শীর্ষস্থরের কর্মকর্তা ছিলেন।

আজ সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে আগরতলায় প্রয়াত বিধায়িকা গৌরী ভট্টাচার্যের এক স্মরণ সভা আয়োজন করা হয়।। এই স্মরণ সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বদের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা প্রাক্তন বিধায়িকার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।। নিজ নিজ আলোচনায় বিভিন্ন স্তরের বক্তারা গৌরী ভট্টাচার্যের রাজনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন পরিপ্রেক্ষিত সামনে তুলে এনে আলোচনা রাখেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনার নাতিদীর্ঘ আলোচনায় গৌরী ভট্টাচার্য সহ উনার পরিবারের বামপন্থী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবদান নিয়ে আলোচনা করেন। মানিক সরকার দাবি করেন একটা সময়ে যখন আগরতলাতে বামপন্থী রাজনীতি করা খুব কঠিন ছিল সেই সময়ে যারা প্রকৃত অর্থে রাজনৈতিক ভিতকে মজবুত করার জন্য সাংগঠনিক ভিতকে মজবুত করার জন্য সামনের সারি থেকে ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন গৌরী ভট্টাচার্য।

আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনকে বামপন্থী দিশায় পরিচালিত করার ক্ষেত্রে গৌরী ভট্টাচার্যের আদর্শকে অনুপ্রেরণা হিসেবে নিতে হবে এই আলোচনা আজকের এই স্মরণ সভায় বারবার উচ্চারিত হয়েছে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *