আগরতলা।।পেকুয়াজলা–জন্মেজয়নগর কেন্দ্রের নির্দিষ্ট এই বুথে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে। উল্লেখ্য, গত ১২ই এপ্রিল অনুষ্ঠিত স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের সময় এই কেন্দ্রে কিছু অনিয়ম ও অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠে আসে।

সেই প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশন পুনঃভোটের নির্দেশ জারি করে বলে কমিশনের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নির্দেশ অনুযায়ী আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া, যা নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুরু থেকেই ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে গোটা ভোট প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই চলছে এবং ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। পুনঃভোট ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন বিশেষভাবে সতর্ক রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *