আগরতলা।।আজ Tripura Tribal Areas Autonomous District Council-এর নবনিযুক্ত ২৪ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। Khumulwng-এ অবস্থিত কাউন্সিল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সদস্যরা এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানে এডিসির আইন সচিব শংকরী দাস নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।এই শপথ গ্রহণকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব দেখা গেলেও, অনুষ্ঠানে অংশ নেয়নি Bharatiya Janata Party। দলের পক্ষ থেকে দুর্নীতি এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।খুমুলুংয়ে এডিসি সদস্যদের শপথ, বয়কট বিজেপির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *