আগরতলা।। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা।প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান সর্বভারতীয় নেতৃত্ব মল্লিকা অর্জুন খারগে সংসদের বিরোধী দলীয় নেতা তথা জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধীর নির্দেশে সারা দেশব্যাপী ছাত্র সমস্যা, নীট পেপার লিক, সিবিএসসি পরীক্ষায় ঘোটালা সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় ছাত্রসমাজ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের স্বপক্ষে সারা দেশব্যাপী যে জনমত সেই জনমত আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে।

তারই অঙ্গ হিসেবে আজ প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইএর কর্মীরা রাস্তায় নেমে গণ-আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে সামিল হয়েছে। এই প্রতিবাদ ছাত্র সমাজের সমস্যা অভিভাবকদের উদ্বেগের স্বপক্ষে দাঁড়ানো। বর্তমান প্রধানমন্ত্রী এই ঘটনায় নিশ্চুপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এর দায়ভার নিচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আজকে রাজ্য জুড়ে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই গণতান্ত্রিক আন্দোলনের উপর রাজ্য আরক্ষা প্রশাসনকে লেলিয়ে দিয়ে যেভাবে লাঠিচার্জ এবং জল কামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে এটা গণতন্ত্রের উপর একটা বিশাল আঘাত বলে দাবি করেন আশীষ কুমার সাহা। তিনি আরক্ষা প্রশাসনের এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানান। আগামী দিনে ও এই বিষয়ে আরো বৃহত্তর আন্দোলনে প্রদেশ কংগ্রেস নামবে বলে তিনি দাবি করেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *