আগরতলা।। এই বৈঠকে লিগ্যাল সেলের চেয়ারম্যান আইনজীবী হরে কৃষ্ণ ভৌমিক ,ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিথা দেব পাল, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ,গোপাল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বৈঠকে আইনজীবীদের সার্বিক বিভিন্ন বিষয় সহ রাজ্য তথা দেশের আঙ্গিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হয়।
নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করেন বর্তমান সময়ে গোটা দেশের মধ্যে একটা লুট বাণিজ্য চলছে। বিশেষ করে যেভাবে দেশের অর্থনৈতিক ভিত দুর্বল হচ্ছে, ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে এই বিষয়গুলো দেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নেতিবাচক বলে আখ্যায়িত করেন কংগ্রেস বিধায়ক।
বিজেপি দলের শাসনে দেশের অর্থনীতির এমন অবস্থা হয়েছে যেখানে বড় বড় বিভিন্ন বিনিয়োগকারীরা ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন সুদীপ রায় বর্মন।আজকের এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল সেলের নেতৃত্ব এবং অন্যান্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো
