আগরতলা।। পৌর ভোট নিয়ে মন্ত্রী রতন লাল নাথকে নিয়ে করা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে জিতেন্দ্র চৌধুরীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানাল বিজেপি।

২৭ নভেম্বর পৌর নির্বাচন এবং আগরতলা পুর নিগমের ভোট নিয়ে এই ভোটের ইনচার্জের দায়িত্বে রয়েছেন মোহনপুরের বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী রতন লাল নাথ। তাঁকে নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর করা বক্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে বিজেপি। বিজেপি ২ নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি মোহনপুর ঐরান চৌমুহনী থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ধরে বিকাশ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। মিছিলে বিজেপি কর্মী-সমর্থকরা জিতেন্দ্র চৌধুরীর করা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।মিছিল শেষে কুশপুতুলে জুতা পেটা করে কেরোসিন ঢেলে দাহ করা হয়। এসময় উপস্থিত কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

এই মিছিলের মধ্য দিয়ে বিজেপি মোহনপুর মণ্ডলের পক্ষ থেকে দাবি করা হয়, জিতেন্দ্র চৌধুরীকে বিনা শর্তে মোহনপুর-সহ রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।নইলে আগরতলায় জিতেন্দ্র চৌধুরীকে নিজ বাড়িতে গৃহবন্দি করার হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *