আগরতলা ।। ভিসি নির্বাচনে জোটে জট কাটাতে ফের বৈঠকে বসল বিজেপি ও তিপ্রা মথা। সুপ্রিম কোর্টের নির্দেশে ১০ বছর পর ভিসি নির্বাচন হলেও শাসক ও শরিকদের মধ্যে সমন্বয়ের অভাবে জটিলতা বাড়ছে।
দিল্লিতে শাহী বৈঠকে জোটে সিলমোহর পড়লেও নিচু তলায় বার্তা পৌঁছায়নি, ফলে তিপ্রা মথা বহু জায়গায় অতিরিক্ত প্রার্থী দিয়েছে। এই জট কাটাতে বৃহস্পতিবার বৈঠকে বসেন মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী এবং মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আসন ভাগাভাগি অনুযায়ী যে দল অতিরিক্ত মনোনয়ন জমা দিয়েছে, তারা শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তা প্রত্যাহার করে নেবে।
