তেলিয়ামুড়া।। আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে হদ্রায় ভি.সি. এলাকায় জনসংযোগ ও প্রচার কর্মসূচি বিজেপির। দলীয় প্রার্থী মহেন্দ্র রূপিণী ও জীবন্ত জমাতিয়ার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।

দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথাও শোনেন বিধায়িকা। পাশাপাশি বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি।

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও জনসংযোগ কর্মসূচি ইতিমধ্যেই জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় হদ্রায় এলাকায় বিজেপির এই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *