আগরতলা।। আজ উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্রদের গুঞ্জন কর্মসূচিতে বক্তব্য রাখবেন। বিকাল পাঁচটায় সরাসরি ছাত্রদের সাথে মতবিনিময় করবেন তিনি। পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও চাকরি সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

এদিকে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে এলইডি স্কিনের মাধ্যমে রাহুল গান্ধী সেই বক্তব্য সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল।। এ ব্যাপারে পুলিশের আগাম অনুমতিও নিয়েছিল প্রদেশ যুব কংগ্রেস।

কিন্তু আজ সিটি সেন্টারের সামনে এলইডি স্ক্রিন লাগানোর জন্য যখন স্টেজ তৈরি করা হয় তখন হঠাৎ পুলিশ এসে স্টেজ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। পুলিশের বক্তব্য হচ্ছে পুরো নিগম থেকে অনুমতি নিতে হবে। এদিকে যুব কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে অন্য সময়ে রাস্তায় কোন কার্যক্রম পালন করতে গেলে পুলিশের অনুমতি নিয়েই পালন করা হয়েছে সেখানে পৌর নিগমের কোন অনুমতি লাগেনি তাহলে আজকে কেন পৌর নিগমের অনুমতি লাগবে।

খবর পেয়ে সেখানে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন।। সেখানে গিয়ে তিনি সদর এসডি পিওর সাথে কথা বলেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি। সুদীপ রায় বর্মন বলেন কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার উভয় সরকারই রাহুল গান্ধীকে ভয় পান। তাই সবসময়ই রাহুল গান্ধীর সমস্ত প্রচার যাতে সম্প্রচার করা না যায় তার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। এখানেও এর ব্যতিক্রম নয় প্রথম অনুমতি দিয়ে পরবর্তী সময়ে পুলিশকে দল দাসে পরিণত করে লেলিয়ে দেওয়া হচ্ছে।

তিনি প্রশ্ন তুলেন এ কেমন গণতন্ত্র। সুদীপ রায় বর্মন বলেন শাসক দল যখন মূল সড়ক বন্ধ করে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারে যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকে সেখানে পৌর নিগমের ভূমিকা কোথায় ছিল। অনেকেই তো অস্থায়ী মঞ্চ বানিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। সে ক্ষেত্রে পুরো নিগমের অনুমতি কয়জন কে দিল সেই রেজিস্টার পৌর নিগম একবার দেখাক বলেও তিনি প্রশ্ন তোলেন।

তিনি বলেন কোন নিয়ম নেই, নীতি নেই, কোন আদর্শ নেই গণতন্ত্রের গলা চেপে ধরে ক্ষমতায় টিকে থাকতে চায় ওরা। পরে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন গ্রেপ্তার করুক, ধরে নিয়ে যাক আমাদের এই প্রোগ্রাম আমরা করেই ছাড়বো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *