আগরতলা।। ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই’র সভাপতি হিসেবে দায়িত্ত নিলেন আমির হোসেন । বৃহস্পতিবার কংগ্রেস ভবনে তাকে সংবর্ধনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা সহ অন্যান্যরা।

সংগঠনের সভাপতি হিসেবে তার উপর আস্থা রাখায় তিনি সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব মল্লিকার্জুন খারগে, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । সেইসঙ্গে তিনি বলেন, দেশ ও দলের স্বার্থে সকল অংশের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে রাজ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন । বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যে ফিরে এসেই কংগ্রেস ভবনে গেলেন এন এস ইউ আই নবনিযুক্ত রাজ্য সভাপতি আমির হোসেন। সেখানে তাকে সংবর্ধনা দেয়া হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিসি সভাপতি জানান, আমির হোসেনকে প্রদেশ এনএসইউআই এর দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। আমির হোসেনের নেতৃত্বে ছাত্র সংগঠন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে গোটা রাজ্যে শক্তিশালী সংগঠন গড়তে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন পিসিসি সভাপতি । প্রদেশ এন এস ইউ আই এর নতুন দায়িত্ত নিয়েই আন্দোলনে নেমে পড়েন সভাপতি আমির হোসেন। বৃহস্পতিবার তার নেতৃত্বে আগরতলায় এক বিক্ষোভ মিছিল হয়। মোট ৪ দফা দাবি আদায়ের লক্ষে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।

এদিন আগরতলায় কংগ্রেস ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে দিলিতে আন্দোলনকারী ছাত্রদের উপর লাঠি চালানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা কে ক্ষমা চাইতে হবে। নিট পরীক্ষা গ্রহণের দায়িত্ত প্রাপ্ত সংস্থা এন টি এ বাতিল করতে হবে।

চাকরির পরীক্ষার বাৎসরিক ক্যালেন্ডার বের করতে হবে যেন বেকার যুবক যুবতীদের সুবিধা হয়। এখন আমির হোসেন এর নেতৃত্বে প্রদেশ এন এস ইউ আই কতদূর এগিয়ে যায় সেটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *