আগরতলা।। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধির নেতৃত্বে ঘৃণ্য আস্ফালনের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল ।
প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিলিত হয় পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবন সামনে। এখানেই তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূর্ব থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় কংগ্রেস ভবনের সামনে। মুতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
ফলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে।মিছিলে অংশগ্রহণ করে বিজিপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় অভিযোগ করে বলেন কংগ্রেসসহ বিরোধীদল গুলি দেশকে দ্বিখন্ডিত করার পরিকল্পনা করছে। বিদেশী শক্তির সাহায্য নিয়ে বাংলাদেশ ও নেপালের মতন পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস করছে কংগ্রেস ও বিরোধী দলগুলি।
তিনি বলেন এই ধরনের ঘৃণ্য চক্রান্ত কোনভাবেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হতে দেবে না। কারণ দেশের শ্রমজীবী ,কৃষক ,শ্রমিক ,শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে রয়েছেন। কাজেই গণতান্ত্রিক দেশে সংবিধানকে ভূলন্তিত করে কোন কার্যকলাপ হতে দেওয়া হবে না।তিনি অভিযোগ করেন, নিজেদের রাজনৈতিক স্বার্থেই পড়ুয়াদের স্রেফ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধীরা।
সংসদের বাদল অধিবেশনের সময় জোর করে বিশৃঙ্খলা তৈরি করতে নির্লজ্জের মতো পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে রাহুল গান্ধী এবং কংগ্রেস।’ তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধীর কাছে এটা পড়ুয়াদের বিষয় নয়। আলোচনার সমস্ত প্রকৃত পথ খোলা থাকার পরেও সংঘাত জিইয়ে তোলার বিষয়টিই তাঁর কাছে মুখ্য।
বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় যেভাবে কংগ্রেস দল সংসদ ভবন আক্রমণের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলেছে তার তীব্র ভাষায় প্রতিবাদ ধিক্কার জানান এবং সকল অংশকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান
