আগরতলা।। ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কার্যকর্তারা। যুব নেতৃত্বকে প্রাধান্য দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের মতে, এর ফলে আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং যুব সমাজের মনোবল বাড়বে।

অভিষেক দেবরায়ের নাম ঘোষণার পর বাইশ সোনামুড়া মন্ডলেও দেখা যায় উৎসবের আবহ। বাজি পটকা ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদযাপন করেন কার্যকর্তারা। এদিন মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস কেন্দ্রীয় ও প্রদেশ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, যুবদের প্রাধান্য দেওয়ার ফলে সংগঠন আরও গতিশীল হবে।

পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অভিষেক দেবরায়ের নেতৃত্বে আগামী দিনে রাজ্যে আরও শক্তিশালী বিজেপি সংগঠন গড়ে উঠবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *