আগরতলা।। সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে বুধবার আগরতলায় অনুষ্ঠিত হলো ‘সেবা জ্যোতি যাত্রা’।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে একটি রেলিও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবিধানিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তারপর ১৩ বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি। যার ২৫ বছর পূর্তি উদযাপন হচ্ছে আজ।তাই মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ বছরের এই যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এবং সেখানে তিনি বলেন ‘We will do it’। তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারত পারেনা এমন কিছু নেই। আমরা সব পারি, এমনই মন্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *